তুমি ছুঁয়ে দিলে ও অন্যান্য




অবুঝ সন্তান 
~~~~~~~~~~~~~~~~~~~~~

এক ফোঁটা জল সাগর সম
মাগো তোমার চোখের,
আমরা অবোধ তাইতো তোমার
রক্ত ঝরাই বুকের।
কটু কথায় হৃদয় পোরাই
একটু কিছু হলে,
হাজার ভুলের ক্ষমা কর
আমরা সন্তান বলে।
বুঝিনা তো, চাও যে ভালো
কর মোদের শাসন,
আমরা ভাবি কেমন মা'যে,
করে খালি বারণ।
তোমার না'তে যে, লুকিয়ে আছে
মোদের সর্ব মঙ্গল,
আমরা শুধু মনে করি
তোমার কথায় জঙ্গল।
আমরাই বুঝি বেশি বুঝি
মা'রা বুঝেনা,
তোমার কথায় য়ে, স্বর্গ সুখ
তাতো আমরা খুঁজিনা ।
হাওয়ায় উড়ি রক্ত গরম
করি মন মানি,
একদিন ঠিকই বুঝবো জানি
মায়ের কথা কত দামি।
সেদিন হয়তো থাকবেনা মা
রবে শূন্য ঘর,
শূন্য ঘরে মা ছাড়া যে,
বুঝবে কেমন ঝড়।




তুমি ছুঁয়ে দিলে
~~~~~~~~~~~~~~~

ঘাস ফুল হয়ে যাবো
তুৃমি ছুঁয়ে দিলে,
শিশিরের আবরণে
ভালবাসা পেলে।
পাখি ডাকা ভোর হবো
তুমি গান গেলে,
ঝর্ণার ধারা হয়ে
এ জীবনে এলে।
মেখে যাবে দুটি চোখ
সবুজের বনে,
অনুরাগ জাগে যদি
তোমার ঐ মনে।
হেরে যাবে দুঃখ্ গুলো
সুখের রণে,
আমার এই বুকে যদি
থাকো প্রতিক্ষণে।
কাঁশবন হয়ে যাবো
তুমি চাঁদ হলে,
ও মুখের হাসি মাখা
জোছনা গলে।
ফুল, কলি তরু লতা
যত পৃথিবীর কোলে,
সব কিছু হয়ে যাবো
ওগো, তুমি একটু ছুঁলে।

No comments:

Post a Comment