বাংলা মা ও অন্যান্য





নিয়তি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

আজ স্মৃতির ডালা সাজালো কে!
এই নিরজনে,
আজও আমার পরাণ জড়িয়ে প্রিয়-
তোমার পরাণে।
সুপ্ত ছিল তব স্মৃতি,
কে জাগালো এ আরতি!
ব্যাকুলতায় স্মরি তব ওগো -
মনের নিবেদনে!
আজ স্মৃতির ডালা সাজালো কে!
এই নিরজনে।
.
আজ খোঁজি তব আকুল হয়ে
শীতল পরশও পেতে,
আজ ফেলে আসা ছোঁয়া টুকু
ভরা আঁখিপাতে।
তুমি কি গো ঝাপসা চোখে!
সে দিনের সেই ভুল আবেগে!
বাতায়নে বসি কাঁদো-
অতি গোপনে।
আজ স্মৃতির মালা সাজালো কে!
এই নিরজনে।
.
ভালোবাসি, ভালোবাসি
যত দূরে তুমি পরবাসী,
যত চাওয়া,যত পাওয়া!
যত কাঁদি, যত হাসি!
বিষন্ন,বিষন্নতা!
যত কথা,যত ব্যাথা!
তুমি প্রিয়সী।
আজ আঁখি বুজি তব আঁখি,
আমি তারে বেঁধে রাখি,
আজ কেমন করে বোঝাই তব!
কত বারি বরিষণে।
আজ স্মৃতির ডালা সাজালো কে!
এই নিরজনে।



বাংলা মা

~~~~~~~~~~~~~~~~~~~~

ও আমার বাংলা মাগো-
আমার জনম ধন্য হলো,
আমি অনেক পেয়েছি মা-
কে পেলো, কে নাহি পেলো!
তুমি মায়ার ডোরে বেঁধে নিলে,
তুমি সুখের পরশ ছেয়ে দিলে,
তোমারি শশী,রবি বিটপ শ্রেনী-
হৃদয় খানি ভরিয়ে দিলো,
ও আমার বাংলা মাগো
আমার জনম ধন্য হলো।

আমি তোমার রুপে মাগো-
বিমোহিত,
মাখি অঙ্গ জুড়ে তোমার ধূলি
অবিরত।
তোমার কল কল নদীর ধ্বনি,
তোমার পাখ-পাখালির গুনগুনানি,
মাঠে- মাঠে,বনে বনে-
কি অপরুপ ফুল-ফলো!
ও আমার বাংলা মাগো
আমার জনম ধন্য হলো।

তোমার বসন্তেরি কোকিল ডাকে
কুহু কুহু,
তোমার হিজল বনে মধুরিমার-
মুহু মুহু।
তোমার হেমন্তে ঝরা পাতা মড় মড়,
শ্রাবন দিনে মূষলধারায় ঝর ঝর,
তোমার দক্ষিন হিমেল পবনে-
হৃদয় হয় সুশীতল,
ও আমার বাংলা মাগো-
আমার জীবন ধন্য হলো।

আমি মরিতে চাই তোমার স্নেহের
পরশে গো,
আমি বাঁচিতে চাই তোমার বুকে
হরষে গো।
তোমায় জনম ভরে হৃদে ধরি,
ভালোবাসায় শ্রদ্ধ ভরে প্রণাম করি,
তোমার শ্যামল-কমল ছায়াবিথী-
অঙ্গ জুড়ালো,
ও আমার বাংলা মাগো-
আমার জনম ধন্য হলো।



ইচ্ছে

~~~~~~~~~~~~~~~~~~~~~

তোরে ইচ্ছে করেই বারে বারে
আমি মনে করি,
আবার ইচ্ছে করেই লোনা লোনা
জলে নয়ন ভরি।
আমি ইচ্ছে করেই তোমায় ভেবে
কাঁদি আবার হাসি,
আমি ইচ্ছে করেই, ইচ্ছে মত
তোরে ভালোবাসি।
আমার ইচ্ছে গুলো তোর আকাশের 
এলোমেলো ঘুড়ি,
আমি ইচ্ছে করেই তোর অনলে
নরক জ্বালায় পুড়ি।
.
সুখ অনুভূতি আনি তোরিই
স্মৃতি টেনে টেনে,
আমার ইচ্ছে গুলো সুখ বিনিময়
দুঃখ কিনে আনে।
আমার ইচ্ছে গুলো তোর বিরহের
মহা পর্বত গিরি।
আমি ইচ্ছে করেই তোর অনলের
নরক জ্বালায় পুড়ি।
.
আমার ইচ্ছে গুলো তোর আরাধনায়
বিভোর হয়ে থাকে,
সুখ গুলো সব বিলিন করে
দুঃখ বুকে রাখে।
তুই দুই নয়নে সাগরের জল
অতলে তার নুড়ী।
আমি জনম ভরে তোরে ভেবে
অনল জ্বালায় পুড়ি।

No comments:

Post a Comment