প্রশ্ন




 প্রশ্ন 
~~~~~~~~~~~~~~~~~~~~

রাস্তার ধারে কুকুরের গায়ে
পা তুলে যে শিশুটি ঘুমায়
নিরব প্রশ্ন তাহার তোমায় আমায় ,
কতটুকু মানুষ হয়েছ তুমি
কতটুকু আরো বাকি ,
আমায় দেবার মতো তোমায়
প্রাণ আছে নাকি ?
ও প্রাণতো তোমার
আত্ম স্বপ্নে ভরা
নামি দামী সব যেন
চকচকে রং করা ।
আমি কি তবে
জয়নুল আবেদীনের ছবি
সাদা ক্যানভাসে রাস্তার নোংরা
আর আমি ইতরের না দাবী ,
খুব মজা লাগে তাই না
যাদুঘরে আমার জীবন আয়না ।
সেমিনারে প্রজেক্টরের সাদা আলোয়
আমার জীর্ণশীর্ণ আধনেংটা প্রাণ
চোখ মুখ জুড়ে ক্ষুধা সুনসান
পাশে যদি বাজে নচিকেতার গান ,
আহ মাইরি আরেকটু ঢালুন
মদিরায় করবো স্নান !
স্যুট বুট পড়ে দেশপ্রেম ?
যতসব হিপোক্রেট হেন
কুকুর আর তোমাদের লালায়
একই রসায়ন যেন ।
খুব বেশী না সংখায় আমরা মিশে
যতটা কাঁচের ইমারত এদেশে
ততোটা আমরা না খেয়ে খোলা আকাশে ।

No comments:

Post a Comment