ক্ষয়িস্নু || পরীক্ষিৎ দেবনাথ


ক্ষয়িস্নু 




এ্যালকোহলিক জীবন যাপন
এ্যালকোহলিক স্বাস্থ ,
এ্যালকোহলিক না হলে সে
আর কিছু দিন বাঁচতো ,
গঞ্জ গাঁয়ে গঞ্জিকাতে -
দিচ্ছে যারা দম্ ,
সোমিক্খাতে দেখছি তাদের
হচ্ছে আয়ু কম ,
সিদ্ধপুরুষ যায় না যে গাঁয়
নিষিদ্ধ সে গ্রাম ,
যাচ্ছে যারা প্রত্যহ তার
ছড়াচ্ছে বদনাম 

নষ্টের বালুচর || মোঃ আনোয়ারুল ইসলাম



নষ্টের বালুচর




নষ্টের বালুচরে কষ্টেরা বসত করে অসাম্যের বন্ধনে,
বন্দি সাম্যতার বোধ লোভের ক্রোধে কন্টক কাননে।

মানবিকতা দূরাচার হিংসার জয়জয়কার বোধ গেছে মরে,
গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে তৃপ্তির ডেকুর ছাড়ে।
মানবিকতা অবাক করা পাগলামি নির্বুদ্ধিতার কাতারে,
সুকোমল বৃত্তি গুলো কুঁড়িতেই শুকিয়ে মরে।
বুর্জুয়া পলিতে নষ্টের ক্ষেত্র দিনে দিনে উর্বর ফসলী,
সততা ও ন্যায়ের যাপন শাস্তি, নিশ্চিত মাশুলী।
আগামীর চোখগুলো দেখে
আর মনে মনে ভাবে,
এত দুঃসাহস আছে কার সততায় জীবন কাটবে?
নতুনেরা চোখবুঝে যোগদেয় গড্ডালিকার যুদ্ধে,
ভোগের বিলাসিতায় যোগের প্রতিযোগীতায় মাতে মদ্দে।
অবিরত গর্জনে ফুলে ফেঁপে উঠছে গড্ডালিকা প্রবাহ,
অনৈতিক বানে সবাইকে কাছে টানে তৈরি হচ্ছে নতুন আবহ।
এখানে সাম্য আর সততা হচ্ছে হত্যা অনৈতিকই যৌক্তিক,
ভোগের বিলাসে পরিতৃপ্তি আসে মৃত্যু ঘটে আত্মীক।
নষ্টের বালুচরে অনৈতিক আবাদের জৌলুষ বাড়ে,
কষ্টেরা হাত ধরে দিনে দিনে বাড়ে নষ্টের বালুচরে।

স্থিতি || রতন সেনগুপ্ত



স্থিতি 



তরঙ্গ কোথায় সবই তল্পিতল্পা
বিনীত নিবেদন
যতেক উৎসব মাতে আপাদমস্তক
রাত ভাঙে নিজ লজ্জায়
বিগলিত বুদবুদ, প্রনাম নেবেন
হাভাতের আদিখ্যেতা বেশি
দেখবেন একটু, দেখবেন
দেখে দেখে গা সওয়া মাগগিগন্ডা
চমকে দেবার মত কিছু দেবার হলে দিন
বড় নিস্তরঙ্গ, নেশাতে কতটা আর উত্তেজনা বাড়ে
পন্থা আর পথে অজস্র পাকদণ্ডী
ফুসফুস ছোট হয়ে আসে
অক্সিজেন কোথায় নেবার
সব ব্যবসার খাতির
আমরা চালিয়ে নি, আপনিও চালিয়ে দেন
নৈব্যক্তিক দিনপাত
ভাল আছি আপনি ভাল থাকুন
নিস্তরঙ্গ জলে প্রলয় নেই মদির সঙ্গোপন
এই তো সময়কাল
পানসি ভাসান, ছল ছল জল জল......

প্রথম প্রেম ও অন্যান্য ।। সজল বাগ




আমার কবিতা



আমি কবিতা লিখতে পারি,
আমার কবিতায় দীর্ণ করতে পারি
বর্তমান মূল‍্যবোধহীন মানব-সভ্যতার
অন্তঃসারশূণ‍্য বক্ষ,
আমার কলমের আঁচড়ে নগ্ন করতে পারি
সমাজের যত পঙ্কিল কলুষতা,
প্রেমহীন যত দ্বীপ-পরিবারের
সীমাহীন জটিলতা,
ক্ষুধার্ত হায়নার লোলুপতা নিয়ে মুখোশপরা ভালোবাসা।
দায়-দায়িত্ব থেকে শতহস্ত নিরাপদ দূরত্বে থেকে
আত্মশ্লাঘা প্রতিষ্ঠায় নিয়োজিত যুবকদের
কষাঘাত ও করতে পারি আমি।
আমি লিখতে পারি, কিন্তু তুমি পড়বে তো
আমার কবিতা ?
জারিত হবে তো আমার ভাবনায় ?
উদ্বুদ্ধ করবে কি আর ও পাঁচজনে
সেই ভাবনায় সামিল হতে ?
নাহলে আমার লিখে কি লাভ !
তার থেকে বরং চেষ্টা করি
রামমোহন - বিদ‍্যাসাগরের প্রদর্শিত পথের পথিক হতে,
আমার সমস্ত শক্তিটুকু একত্রিত করে
প্রাণপনে চেষ্টা করি সমাজের জঞ্জাল সরানোর -
বাস্তবের রুক্ষ ভূমিতে, শুধু কাগজের পাতায় নয়,
সেখানে সামান্যতম সফলতাই আমাকে দেবে
অনির্বচনীয় আনন্দ - সীমাহীন প্রশান্তি ।।


প্রথম প্রেম



জানি তোমাকে পাব না কভু আর শিশিরভেজা প্রাতে,
কিংবা কভু ধরব না ও হাত মায়াবী জ‍্যোৎস্নারাতে,
তবুও তোমার অস্তিত্বটা কেন আজও এতটা প্রকট
হৃৎপিণ্ড থেকে শোণিতধারারা যেন তোমাকেই বয়ে আনে।
মনকে বোঝাই, ওরে থাম, আর কেন?যুগ পেরিয়ে গেছে,
মুছে ফেল যত জলের আলপনা, বৃথা হবে তোর বওয়া,
মন বলে, তবে লিখেছিলে কেন, এমন কালি দিয়ে?
যা মুছবে কেবল সেদিনই, যখন শ্মশানচিতায় গিয়ে।
কি আর করা? মনের সাথে তো ঝগড়া করাও দায়,
তার হুকুমেই ওঠ-বস করা, একান্ত নিরুপায়,
শেষে ভাবি যাক,সময় একদিন সবই ভুলিয়ে দেবে,
জানিনা সেদিনটা আগে আসবে, না জীবনের শেষদিন।।

তুমি চলে এসো ।। মো: জাকির হোসেন শেখ




তুমি চলে এসো



যদি মন টানে,
অভিমান ভুলে তুমি চলে এসো, তুমি চলে এসো,
কোন এক গাঙ্গচিল উড়ে যাওয়া সন্ধায়,
আমি আছি ডুবে যাওয়া সূযের ফিরে আসার অপেক্ষায়।
যদি মন টানে,
অভিমান ভুলে তুমি চলে এসো, তুমি চলে এসো,
কদম ফুল নিয়ে কোন এক বৃষ্টি ভেজা সন্ধায়,
ওড়না দিয়ে মাথা মুছে দিব,
তোমার মাথা রাখতে বুক পেতে দিব,
কপালে চুমু দিব, ভিজবে তুমি ভালবাসার মধুর সন্ধায়।
যদি মন টানে,
অভিমান ভুলে তুমি চলে এসো, তুমি চলে এসো,
কোন এক কুয়াশার চাদর ডাকা সন্ধায়,
তুলশী পাতার চা দিব,
পুষির মত তোমার গায়েব উষ্ণতা নিব,
তুমি চলে এস ভালবাসার মধুর সন্ধায়।
যদি মন টানে,
অভিমান ভুলে তুমি চলে এসো, তুমি চলে এসো,
কাশফুল নিয়ে কোন এক শরত সন্ধায়,
তোমার বুকে মাথা রেখে দেখব মেঘ আর শশীর লুকোচুরি খেলা।
যদি মন টানে,
অভিমান ভুলে তুমি চলে এসো, তুমি চলে এসো,
তুমি আমি সবুজ ধানের হিল্লোলে মিশে যাব সাঁঝের বেলায়,
তোমায় নিয়ে হারাব জোনাকিদের মেলায়।
যদি মন টানে,
অভিমান ভুলে তুমি চলে এসো, তুমি চলে এসো,
মাটির সানকীতে পান্তা দেব,
সাথে দেব ইলিশ মাছের ঝুল,
মন থেকে অভিমান ঝেড়ে ফেল,
ভুলগুলো হোক ভালবাসার ফুল।
যদি মন টানে,
অভিমান ভুলে তুমি চলে এসো, তুমি চলে এসো,